Deleted
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দাখিল পরীক্ষার মূল সনদ বিতরণ শুরু ২২ নভেম্বর

চলতি বছরের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আটটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জেলাভিত্তিক সময়সূচি অনুযায়ী ২৪ নভেম্বর পর্যন্ত এসব সনদ বিতরণ করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা অঞ্চলের মূল সনদ বোর্ডের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অবস্থিত পরীক্ষা (গোপনীয়) শাখা থেকে সংগ্রহ করতে হবে। অন্যান্য অঞ্চলের সনদ সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে বিতরণ করা হবে।

মূল সনদ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসার নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে মাদ্রাসা প্রধানের সিলের পাশাপাশি প্রতিষ্ঠানের এডহক, ম্যানেজিং বা গভর্নিং বডির সভাপতি অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধান নিজে সনদ সংগ্রহ করতে না গেলে তার মনোনীত প্রতিনিধিকে পাঠাতে হবে। সে ক্ষেত্রে প্রতিনিধির তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ প্রাধিকারপত্র এবং মাদ্রাসা প্রধানের সিল সঙ্গে আনতে হবে।

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, মূল সনদ সংগ্রহের পর প্রতিষ্ঠানপ্রধানদের নিজ দায়িত্বে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণের ব্যবস্থা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

1

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

2

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

3

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

4

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

5

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

13

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

14

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

15

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

16

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

17

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

18

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

19

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

20