Deleted
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

লোকসানে লভ্যাংশ দেবে না লংকাবাংলা ফাইন্যান্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স ২০২৫ সালে লোকসান করায় শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি এ সিদ্ধান্ত জানিয়েছে। আগের বছর সামান্য মুনাফা করেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। টানা দ্বিতীয়বারের মতো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তে আজ কোম্পানিটির শেয়ারে বড় দরপতন দেখা গেছে।

কোম্পানিটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৫১ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সায়।

ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৯ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এদিকে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত নিয়ম অনুযায়ী আজ কোম্পানিটির শেয়ারে দর ওঠা-নামায় কোনো সীমা থাকছে না। ফলে দুপুর ১টার মধ্যে শেয়ারটির দর সার্কিট ব্রেকারের সীমা ছাড়িয়ে প্রায় ১৩ শতাংশ পর্যন্ত কমেছে। এসময় পর্যন্ত শেয়ারটির দর দিনের শুরুর ১৪ টাকা ১০ পয়সা থেকে কমে ১২ টাকা ৩০ পয়সায় অবস্থান নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

1

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

2

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

3

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

6

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

7

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

8

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

11

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

12

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

13

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

14

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

17

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

18

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

19

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

20