Deleted
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, ৫টির মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে পাঁচটি কোম্পানির মুনাফা বেড়েছে, আর দুটি কোম্পানির মুনাফা কমেছে। সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়।

মুনাফা বৃদ্ধির তালিকায় রয়েছে রেনাটা, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), এনভয় টেক্সটাইল ও সোনালি আঁশ। অন্যদিকে মুনাফা কমেছে আইটি কনসালটেন্টস ও পাওয়ার গ্রিডের। প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি ৪০ শতাংশ মুনাফা বেড়েছে এনভয় টেক্সটাইলের।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ২৬ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৯১ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৪৯ পয়সা।

একই সময়ে রেনাটার ইপিএস ৩৭ শতাংশ বেড়ে হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৬ টাকা ৪৭ পয়সা, অর্থাৎ বেড়েছে ২ টাকা ৪০ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ইপিএস ৮ শতাংশ বেড়ে হয়েছে ৭ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৭ টাকা ৮ পয়সা, এতে ইপিএস বেড়েছে ৫৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫২ টাকা ২২ পয়সা।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ইপিএস ১৪ শতাংশ বেড়ে হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ১৪ পয়সা, অর্থাৎ বেড়েছে ৭৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে বিএসসির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৭ টাকা ৩৬ পয়সা।

সোনালি আঁশের ইপিএস ১৯ শতাংশ বেড়ে হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা, এতে ইপিএস বেড়েছে ৩৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৪ টাকা ১০ পয়সা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে পাওয়ার গ্রিডের ইপিএস ৬৭ শতাংশ কমে হয়েছে ১ টাকা ২ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৬ পয়সা, অর্থাৎ কমেছে ২ টাকা ৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪৯ টাকা ৩৬ পয়সা।

আইটি কনসালটেন্টসের ইপিএস কমেছে ৪০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯২ পয়সা, এতে ইপিএস কমেছে ৩৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৯ পয়সা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

1

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

2

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

3

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

4

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

5

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

6

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

7

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

8

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

9

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

10

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

13

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

14

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

15

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

16

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

17

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

18

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

19

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

20